তাজা খবর : 
 
 
2013-05-21
এম. আবদুল্লাহ আল মামুন এস.এস.সি পরীক্ষায়ঢাকা বোর্ডের অধীনে গো-েন এ+ পেয়েছে
এফএনএস:এম আবদুল্লাহ আল-মামুন এস.এস.সি-২০১৩ পরীক্ষায় ঢাকা বোর্ডের অধীনে আইডিয়াল স্কুল এন্ড কলেজ, মতিঝিল, ঢাকা থেকে বিজ্ঞান বিভাগে গোন্ডেন এ+ পেয়েছে। সে ভবিষ্যতে ডাক্তার হতে চায়। সে ফেনী জেলার ধলিয়া ইউনিয়নের বাসিন্দা। তার পিতা এম. খুরশিদ আলম ঢাকার একজন ব্যবসায়ী এবং মা নাজমুন নাহার গৃহিনী। সে সবার ...বিস্তারিত

2013-05-19
৩৪তম বিসিএসের আসন বিন্যাস প্রকাশ
এফএনএস : ৩৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ৩৩তম বিসিএস দুই বেলা পরীক্ষার সূচিই থাকছে। রেকর্ড ২ লাখ ২১ হাজার ৫৭৫ জন চাকরিপ্রার্থী দুই হাজার ৫২টি পদের জন্য আগামী ২৪ মে এ পরীক্ষায় অংশ নেবেন পিএসসি জানিয়েছে।  সোমবার কমিশনের ...বিস্তারিত

2013-05-16
মহাসেন শঙ্কায় চবিতে ক্লাস বন্ধ, চুয়েটে চলেছে
এফএনএস :  বৃহস্পতিবার ঘূর্ণিঝড় মহাসেনে দুর্যোগের আশঙ্কায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখা হয়েছে। তবে স্বাভাবিক কার্যক্রম চলেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার এস এম আকবর হোসাইন জানান, মহাসেনের দুর্যোগের আশঙ্কায় সকাল ১০ টা থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা ...বিস্তারিত

2013-05-13
১৬ শ শিক্ষক পদোন্নতি পেলেন
এফএনএস : প্রভাষক, সহকারী অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদের এক হাজার ৬৩২ জন শিক্ষক সরকারের মেয়াদের শেষ বছরে এসে পদোন্নতি পেয়েছেন । শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে এতোজনকে একসঙ্গে পদোন্নতি এটাই প্রথম বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুন। এদের মধ্যে প্রভাষক ...বিস্তারিত

2013-05-13
প্রাথমিকের শিক্ষক হতে যোগ্যতার পরিধি বাড়ছে
এফএনএস : সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে নারী-পুরুষ উভয় প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার পরিধি  এক ধাপ করে বাড়ানো হচ্ছে। নারী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিকের পরিবর্তে উচ্চ মাধ্যমিক এবং পুরুষদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের পরিবর্তে স্নাতক বা সমমানের ডিগ্রি করা হচ্ছে। ১৯৯১ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয় ...বিস্তারিত

2013-05-13
শাবিতে ছুটি এগিয়ে হল ছাড়ার নির্দেশ
এফএনএস : কমিটি গঠনের পর হামলায় ছাত্রলীগের ছয় নেতাকর্মী আহত হওয়ার প্রেক্ষাপটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গ্রীষ্মের ছুটি এগিয়ে এনে ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয়েছে।  সোমবার সন্ধ্যা ৬টার মধ্যে ছাত্রদের এবং বুধবার বেলা ১২টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।  সোমবার বেলা ...বিস্তারিত

2013-05-12
৩২টি শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বরিশাল শিক্ষা বোর্ড
এফএনএস :  বরিশাল শিক্ষা বোর্ড ৩২ টি উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা নিচ্ছে। এর মধ্যে ১৯টিতে বিগত এইচএসসি পরীক্ষায় কোন পরিক্ষার্থী অংশ না নেয়া ও ১৩টি চলতি এইচএসসি পরীক্ষায় ১৫ জনের কম পরীক্ষার্থী অংশগ্রহণ করায় এ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে শিক্ষা বোর্ড সূত্র ...বিস্তারিত

2013-05-12
সাতকানিয়ার নির্যাতিত ছাত্রীটি ৪.৫৬ পেয়েছে
সাতকানিয়ার নির্যাতিত ছাত্রীটি ৪.৫৬ পেয়েছেএফএনএস (সাতকানিয়া, চট্টগ্রাম) : সাতকানিয়ার বাজালিয়া শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির একজন মেধাবী ছাত্রী গত বছর ৩ সেপ্টেম্বর এক পাষণ্ড ধর্ষকের দ্বারা নির্যাতনের শিকার হয়। এ ঘটনায় ৫ সেপ্টেম্বর সাতকানিয়া ...বিস্তারিত

2013-05-08
হরতালে এইচএসসি পরীক্ষা পেছাল
এফএনএস : বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট ও হেফাজতে ইসলাম হরতাল ডাকায়  বৃহস্পতি ও রোববারের এইচএসসি ও সমমানের পরীক্ষা পিছিয়ে দেয়া হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম ওয়াহিদুজ্জামান বুধবার জানান, ৯ মে বৃহস্পতিবারের পরীক্ষাগুলো আগামী ৩১ মে শুক্রবার হবে। সকালের পরীক্ষাগুলো শুরু হবে ...বিস্তারিত

2013-05-08
ঢাবির মহসীন হলের ছাদের পলেস্তরা ধসে আহত ২
এফএনএস :  বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজি মুহাম্মদ মহসীন হলের টেলিভেশন কক্ষের ছাদের পলেস্তরার একটি বড় অংশ ধসে পড়ে দুই শিক্ষার্থী আহত হয়েছেন। তারা হলেন, আরবী সাহিত্য বিভাগের জাহিদুল ইসলাম এবং গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিভাগের জাকিরুল ইসলাম। দু’জনকেই বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চিকিৎসা ...বিস্তারিত

 
 
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত