এফএনএস (খাইরুল ইসলাম বাসিত; পাবনা) : কথিত অপহরনের শিকার বহুল আলোচিত জয়পুরহাট জামাতের সেক্রেটারী নজরুল ইসলামের সন্ধান পাওয়া গেছে। দীর্ঘ দুই মাস ৭দিন পর তিনি গতকাল বুধবার তার নিজ গ্রামের বাড়ি পাবনার ঈশবরদী উপজেলার মিরকামারী গ্রামে এসে তার মার সাথে দেখা করেন। এ সময় এলাকাবাসী তাকে দেখে ...বিস্তারিত
এফএনএস (সেলিম আহমেদ; ঈশ্বরদী, পাবনা) : ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়ার গোল চত্বর এলাকায় ঈশ্বরদী-ঢাকা মহাসড়কে বিড়ি শ্রমিকরা বিক্ষোভ সমাবেশ ও মহাসড়ক অবরোধ করে। মহাসড়ক অবরোধ করায় দীর্ঘক্ষণ যানচালাচল বন্ধ হয়ে যানযটের সৃষ্টি হয়। নারী-পুরুষ মিলে এক হাজারের বেশি শ্রমিক এই বিক্ষোভ সমাবেশে অংশ নেয়। শ্রমিকেরা বিড়ি থেকে বর্ধিত কর প্রত্যাহারের দাবি তুলে কর কমিশনারের পদত্যাগ দাবি করেন। ...বিস্তারিত
এফএনএস (হারুন-আল-রশীদ; ধামইরহাট, নওগাঁ) : নওগাঁর ধামইরহাটে নারী নির্যাতন প্রতিরোধে আলোকিত মানুষ প্রকল্প অনন্য উদ্যোগ গ্রহণ করেছে। পারিবারিক পর্যায়ে নারী নির্যাতন প্রতিরোধের লক্ষ্য নিয়ে ২০০৮ সালের এপ্রিল মাস থেকে নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার জাহানপুর ইউনিয়নের অনগ্রসরমান,অবহেলিত,হত দরিদ্র ১০টি গ্রাম এবং জয়পুরহাট সদর উপজেলার দোগাছি ইউনিয়নের ৫টি গ্রাম নিয়ে ২য় পর্যায়ে কাজ শুরু করে কনসানর্ড ঊইমেন ফর ফ্যামেলি ডেভেলপমেন্ট মঙ্গলবাড়ী শাখা কার্যালয়। ১ম পর্যায়ে সন্তোষজনক কাজ করায় ...বিস্তারিত
এফএনএস(মোঃ-আমিনুর ইসলাম,গাবতলী,বগুড়া) : বগুড়ার গাবতলীতে ইট ভাটা ম্যানেজার আশরাফ আলী (৩৫) কে হত্যার ঘটনায় বিক্ষুদ্ধ জনতা কর্তৃক আসামীদের বাড়ি-ঘর ও গুদামে হামলা চালিয়ে ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করার অভিযোগ এনে থানায় মামলা করা হয়েছে। জাহিদুল ইসলামকে প্রধান করে ৩৩ জনের নাম উলেখসহ অজ্ঞাত ৭০/৮০ জনের বিরুদ্ধে এই মামলা করা হয়। হত্যা মামলার প্রধান আসামী মজিবর রহমান আলতাব আলীর স্ত্রী রুমা আক্তার বাদী হয়ে গত সোমবার ১৬ ...বিস্তারিত
এফএনএস (ইমতিয়ার ফেরদৌস সুইট; চাঁপাইনবাবগঞ্জ) : চাঁপাইনবাবগঞ্জ সদর ও গোমস্তাপুর উপজেলায় বুধবার দুপুরে পৃথক বজ্রপাতে এক স্কুলছাত্রসহ ৪ জনের মৃত্যু হয়েছে। দুপুরে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে বজ্রপাত হলে এই হতাহতের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানাগেছে, দুপুরে হঠাৎ করেই সদর ও গোমস্তাপুর উপজেলার বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। এই ঝড়-বৃষ্টির মধ্যে বাগানে আম কুড়ানোর সময় সদর উপজেলার চাঁন্দলাই এলাকায় বজ্রপাতে এক স্কুলছাত্রসহ দুইজন মারা যান। ...বিস্তারিত
এফএনএস (সোহেল রানা; সলঙ্গা, সিরাজগঞ্জ) : নাশকতার মামলায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আশরাফুল ইসলাম মোত্তালিব (৪৫) নামে এক জামায়াত নেতাকে পুলিশ গ্রেপ্তার করেছে। সে উল্লাপাড়া পৌর জামায়াতের সাবেক সেক্রেটারী ও দূর্গানগর ইউনিয়ন জামায়াতের বর্তমান সভাপতি এবং উল্লাপাড়া উপজেলার ইসলামপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল ইসলাম জানান, গতকাল বুধবার বেলা ১২টার দিকে উপজেলা সদর চত্বর থেকে আশরাফুল ইসলাম মোত্তালিব গ্রেপ্তার করা ...বিস্তারিত
এফএনএস (শরীফ আহমদ ইন্না; সিরাজগঞ্জ) : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুর্গানগর ইউনিয়ন জামায়াতের সভাপতি আশরাফুল ইসলাম মোত্তালিবকে গ্রেফতার করেছে পুলিশ।আজ বুধবার দুপুরে উল্লাপাড়া উপজেলা চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়।উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল ইসলাম জানান, সরকারী কাজে বাঁধাদান, হরতাল চলাকালে মহাসড়কে যানবাহন ভাংচুর, পুলিশের উপর বোমা হামলাসহ ৪টি মামলায় এজাহারভুক্ত আসামী হওয়ায় জামায়াত নেতা আশরাফুল ইসলাম মোত্তালিবকে গ্রেফতার করা হয়েছে।বিস্তারিত
এফএনএস (মো. আতাউর রহমান, পতীতলা, নওগাঁ) : নওগাঁর পতীতলাসহ আশে পাশের এলাকায় বুধবার দুপুরে অবশেষে বহুল প্রতিক্ষিত বৃষ্টিপাত হয়েছে। সেই সাথে মানুষ ফিরে পেয়েছে স্বস্তি। দীর্ঘদিন ধরে এলাকায় কোন বৃষ্টিপাত না হওয়ায় ভ্যাপসা গরমের সাথে লড়াই করে মানুষ বেঁচে ছিল। সেই সাথে অনাবৃষ্টির কারণে আমনের বীজতলা তৈরী করতে না পারা ও সবজি ক্ষেতের ফসল হানির যে আশংকা কৃষকরা ...বিস্তারিত
এফএনএস
(হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) :সেভ দ্য চিলড্রেন এর আর্থিক
সহায়তায় ও কারিগরী ব্যবস্থাপনায় চলনবিল অঞ্চলের তিনটি উপজেলায় ভিলেজ
এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক) উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম পরিচালনা
করছে। এ অঞ্চলের সুবিধা বঞ্চিত ও বিদ্যালয় বহির্ভূত শিশুরা প্রাথমিক
শিক্ষার সুযোগ পাচ্ছে এই উপানুষ্ঠানিক শিক্ষা কর্মসূচীর আওতায়। সেভ দ্য
চিলড্রেন শিশু বিকাশ কর্মসূচীর অভিজ্ঞতার সমন্বয়ে শিশুদের জন্য শিখন
উপানুষ্ঠানিক প্রাথমিক শিক্ষার ...বিস্তারিত
এফএনএস (শরীফ আহমদ ইন্না; সিরাজগঞ্জ) : সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদকসহ ৭ নেতাকে মারপিটের প্রতিবাদে সোমবার সন্ধ্যা থেকে সিরাজগঞ্জের সকল রুটে তৃতীয় দিনের জন্য অনির্দিষ্টকালের জন্য সিএনজি ধর্মঘট চলছে। সোমবার রাতে সিএনজি শ্রমিক ইউনিয়নের এক জরুরী বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। শ্রমিকদের উপর নির্যাতন ও চেইন মাষ্টারদের অবৈধ চাঁদা আদায় বন্ধ না হওয়া পর্যন্ত এই ধর্মঘট চলবে বলে জানিয়েছেন সিরাজগঞ্জ অটোরিক্সা ও সিএনজি শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। ...বিস্তারিত
আপনি অবস্থান করছেন 1 নং পাতায়। এখানে মোট পাতা পাওয়া গেছে 529 টি।