এফএনএস (হাবিবুর রহমান; মুরাদনগর, কুমিল্লা) : দারিদ্রতা ও অর্থ সংকট দমিয়ে রাখতে পারেনি কুমিল্লার দরিদ্র পিতার সন্তান ফারুক হোসাইনকে। সে এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। অদম্য বাসনা আর বড় হওয়ার প্রবল ইচ্ছাই আজ তাকে ফলাফলের শীর্ষে নিয়ে গেছে। এরপরেও সে উচ্চ শিক্ষার আকাঙ্খাকে বাস্তবে রূপ দিতে বিত্তবানদের সহযোগিতা চেয়েছে। কুমিল্লার মুরাদনগর উপজেলার কাজিয়াতল গ্রামের দরিদ্র শাহজাহান মিয়ার ছেলে ফারুক হোসাইন। বাবা শাহজাহান মিয়া বৃদ্ধ ও বেকার। ...বিস্তারিত
এফএনএস (রেজাউল করিম; ঈদগাঁও, কক্সবাজার) : কক্সবাজার ঈদগড় থেকে ধাওয়া করা অবৈধ কাঠ ভর্তি চাঁন্দের গাড়ি আটক হলো সদরের গোমাতলী থেকে। ২১ মে রাতে ঈদগড় বন বিভাগ ও পুলিশ যৌথভাবে অভিযান চালায়।চলন্ত গাড়ি থেকে পড়ে গুরুত্বর আহত হয়েছে কাঠ পাচারকারী সিন্ডিকেটের এক সদস্য। প্রাপ্ত তথ্যে প্রকাশ, সরকারী বনাঞ্চলের কাঠ কেটে জীপ বোঝাই করে একদল সংঘবদ্ধ কাঠ চোরাকারবারী মঙ্গলবার রাতে ঈদগড় চরপাড়া রোড দিয়ে ঈদগাঁও পাচার ...বিস্তারিত
এফএনএস (কেশব কুমার বড়য়া; হাটহাজারী, চট্টগ্রাম) :চট্টগ্রাম-হাটহাজারী-নাজিরহাট মহাসড়কে যানযট নিরসনে বাস্তবতার নিরিখে উদ্যোগ নেওয়ার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। সংশ্লিষ্ট সকল সংস্থা আন্তরিক হলে এই উদ্যোগ সফল হবে। তেমনি নির্জঞ্জাট যোগাযোগ ব্যবস্থার পথ প্রশস্থ হবে বলেও মনে করা হচ্ছে। জানা যায়, এই মহাসড়কের সাতটি স্থানে প্রতিদিন ভয়াবহ যানযট লেগে থাকে। এতে একদিকে মানুষের কর্ম সময় নষ্ট হয়, অন্য দিকে গাড়ীর জ্বালানী খরচও অনেকাংশে বৃদ্ধি পাচ্ছে। ...বিস্তারিত
এফএনএস (কেশব কুমার বড়য়া; হাটহাজারী, চট্টগ্রাম) :বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী। মা মাছ এ নদীতে প্রাকৃতিকভাবে ডিম ছাড়ে বলে হালদা নদীকে মা মাছের মেটারনিটি ক্লিনিক বলা হয়। প্রত্যেক বছর বাংলা বছরের চৈত্র মাস থেকে আষাঢ় মাস পর্যন্ত এ চার মাস নদীতে রুই,কাতলা,মৃগেল,কালি বাইশ ও কার্প জাতীয় মাছ ডিম ছাড়ে। প্রতি মৌসুমে মা ...বিস্তারিত
এফএনএস (বলরাম দাশ অনুপম; কক্সবাজার) :কক্সবাজারের রামু উপজেলায় একটি টলি ভ্যান উল্টে মোহাম্মদ আলম (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। প্রত্যক্ষদর্শীরা জানায়, ২১ মে মঙ্গলবার রাত ৯ টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু উপজেলার জোয়ারিয়ার নালা গুচ্ছ গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলম জোয়ারিয়ানালা এলাকার নবী হোসেনের ছেলে। এ ঘটনায় আহত সাতজনকে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ...বিস্তারিত
এফএনএস (রেজাউল করিম; ঈদগাঁও, কক্সবাজার) : ঈদগাঁও থেকে এক পলাতক আসামীকে আটক করা হয়েছে। ২১ মে রাত ৯ টায় ইদ্রিচপুর এলাকা থেবে তদন্ত কেন্দ্র পুলিশ তাকে আটক করে। আটক মোক্তার আহমদ (৩৫) ঈদগাঁও মধ্যম মাইজ পাড়ার মৃত সোলতান আহমদের পুত্র। গোপন সংবাদের ভিত্তিতে ৩ জন এএসআই তাকে আটক করে। আটককারীরা জানান, উক্ত যুবক মডেল থানায় দায়েরকৃত হত্যা প্রচেষ্টা (জিআর নং- ২৯৮/১৩) মামলার ১নং ওয়ারেন্ট ভূক্ত আসামী। ...বিস্তারিত
এফএনএস (জহিরুল ইসলাম; সীতাকুণ্ড, চট্টগ্রাম) : পাহাড় কাটা সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ হলেও গত ১৫ দিন ধরে সীতাকুণ্ডে অবৈধ ভাবে প্রকাশ্যে দিবালোকে প্রশাসনের নাকের ঢগায় বাঁশবাড়ীয়া এলাকায় পাহাড় কাটা চলছে। এ ঘটনায় প্রশাসন ২টি স্কেবেলেটর আটক করে। সরকারী দলের একটি প্রভাবশালী সিন্ডিকেট এ পাহাড় কেটে সাবাট করে দিচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করেন। অন্যদিকে ঘটনাটি ধামাচাপা দিতে মরিয়া হয়ে উঠেছে এই সিন্ডিকেট চক্রটি। গত সোমবার সীতাকুণ্ডের বাঁশবাড়ীয়া এলাকায় ...বিস্তারিত