তাজা খবর : 
 
 
2013-05-20
আগৈলঝাড়ার পয়সারহাট নদীর সেতু সংযোগ সড়কে ধ্বস। সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পরেছে।
এফএনএস (এস এম ওমর আলী সানি; আগৈলঝাড়া, বরিশাল) : বরিশালের আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট নদীর উপর ১৮ কোটি টাকা ব্যায়ে নির্মিত সেতুটি উদ্বোধনের পূর্বেই সংযোগ সড়কে আশংকাজনক ধ্বস। ধ্বসের কারণে বর্তমানে ব্রিজটি হুমকীর মুখে রয়েছে। প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। স্থানীয় একাধিক সূত্রে জানাগেছে, যোগাযোগ মন্ত্রনালয়ের অর্থায়নে সড়ক ও জনপদ অধিদপ্তরের বাস্তবায়নে ৮ টি পিলারের সমন্বয়ে এই সেতু নির্মানের ব্যয় ধরা হয়েছিল ১৭কোটি ...বিস্তারিত

2013-05-20
মহাসেনের আঘাতে গলাচিপা-রাঙ্গাবালীর বিধ্বস্ত শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান
এফএনএস (মলয় দত্ত; গলাচিপা, পটুয়াখালী) : ঘূর্ণিঝড় মহাসেনের আঘাতে উপকূলীয় উপজেলা গলাচিপা ও রাঙ্গাবালীর শিক্ষা প্রতিষ্ঠান গুলোর ব্যাপক ক্ষতি হয়েছে। এতে শিক্ষক ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ উৎকন্ঠা। সম্পূর্ণ ক্ষতিগ্রস্থ স্কুল ভবন গুলো কতদিনের মধ্যে পূণঃ নির্মান করা যাবে আর কবেই বা শিক্ষার্থীরা তাদের স্বাভাবিক শিক্ষা জীবনে ফিরতে পারবে তা নিয়েও রয়েছে আশঙ্কা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় ...বিস্তারিত

2013-05-20
ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর গলাচিপা পরিদর্শন এবং ত্রান বিতরন
এফএনএস (মলয় দত্ত; গলাচিপা, পটুয়াখালী) : পটুয়াখালীর গলাচিপা উপজেলায় সোমবার ঘূর্ণিঝড় মহাসেনের আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনও ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রান বিতরন করেন এবং এ উপলক্ষে জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষন দেন ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আবুল হাসান মাহামুদ আলী এমপি। এসময় দুই সহাস্ত্রাধিক দুর্গত নারী-পুরুষের মধ্যে চাল ও নগদ টাকা বিতরন করেন।
সূত্র জানায় ,ঘূর্ণিঝড় মহাসেনের ...বিস্তারিত

2013-05-20
নলছিটির গোপালপুর দাখিল মাদ্রাসা বিধ্বস্ত
এফএনএস (আবুল হাসান মৃধা;নলছিটি; ঝালকাঠী) : দেশের উপকূলীয় অঞ্চল দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় মহাসেনের তান্ডবে ঝালকাঠির নলছিটি উপজেলার গোপালপুর দারুজান্নাত দাখিল মাদ্রাসা প্রায় ৩০ফুট দৈর্ঘ্য ৮ কক্ষ বিশিষ্ট একটি অর্ধ পাকা টিনসেট ঘর ধুমরে মুছরে ভেঙ্গে লন্ড-ভন্ড হয়ে গেছে। অনিশ্চত হয়ে পরেছে ৮টি ক্লাসের লেখা-পড়া।ঘটনার ৫ দিন অতিবাহিত হলেও এদিকে কোন প্রশাসনের নজর পড়েনি। সরেজমিনে গিয়ে দেখা গেছে গত বৃস্পতিবার বয়ে যাওয়া মহাসেনের ছোবলে পরে ৮টি ...বিস্তারিত

2013-05-20
নাজিরপুর সেটেলমেন্ট অফিস থেকে এবার খাস জমি রেকর্ড করে নিয়েছে ভূমিদস্যুরা ॥ ৬ জনের রেকর্ড বাতিলে সরকার পক্ষের মামলা
এফএনএস (মুহাম্মাদ আল-আমীন হোসাইন; নাজিরপুর, পিরোজপুর) : পিরোজপুরের নাজিরপুরে শত শত একর মূল্যবান খাস জমি ভূমিদস্যুদের দখলে। বিভিন্ন সূত্রে জানাগেছে, উপজেলা সদর থেকে শুরু করে নদী ভরাট চর, বাজারের জমিসহ বিভিন্ন স্থানের মূল্যবান খাস জমি তারা দখল করে নিয়েছে। আবার বুইচাকাঠী, নৈলতলা, কালিকাঠী, শাখারীকাঠীসহ বিভিন্ন মৌজায় অনেক ভূমিহীন ২০/২৫ শতাংশ করে খাস জমির কবুলিয়াত পেলেও দখল করে নিয়েছে ৩/৪ গুন বেশি জমি। আর এসব কাজে সহযোগিতার ...বিস্তারিত

2013-05-20
ভোলার লালমোহনে ঘূর্ণিঝড় মহাসেনের তান্ডবে কোটি টাকার পানের বরজ বিধ্বস্ত
এফএনএস (ফয়সল বিন ইসলাম নয়ন; ভোলা) :ঘূর্ণিঝড় মহাসেনের আঘাতে ভোলার লালমোহন উপজেলার পান চাষীরা ব্যপক ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে বেশি পান চাষ হয় লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নে। উপজেলা সদর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরের এই ইউনিয়নটিতে আড়াইশ পান চাষী ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান ওই ইউনিয়নের চেয়ারম্যান কৃষক নেতা আবুল কাসেম মিয়া।
স্থানীয় অন্নদা প্রসাদ গ্রামের পান চাষী অশোক চন্দ্র দাস, দয়াল ...বিস্তারিত

2013-05-19
ঘরে ফিরেছে মহাসেন
এফএনএস (সজল আনোয়ার; মঠবাড়িয়া, পিরোজপুর) :ঘূর্ণিঝড় মহাসেন চলে গেছে, তবে আমাদের মহাসেন বাড়ি ফিরেছে। পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মাথাভাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে গত বৃহস্পতিবার বিকেলে জন্ম নেওয়া শিশুটিকে কোলে নিয়ে বাড়ির উঠানে তার নানি শামছুন নাহার এ কথাগুলো বলছিলেন।
বুধবার রাতে ঘূর্ণিঝড় মহাসেনের আঘাত হানার খবর পেয়ে উপজেলার কবুতরখালী গ্রামের শামছুন নাহার সন্তানসম্ভাবা মেয়ে সাবিনাকে (২৫) নিয়ে আশ্রয়কেন্দ্রে ...বিস্তারিত

2013-05-19
কলাপাড়ায় ক্ষতিগ্রস্থ্য পরিবার প্রতি বরাদ্ধ মাত্র এক টাকা ৭৯ পয়সা।।
এফএনএস (মিলন কর্মকার রাজু; কলাপাড়া, পটুয়াখালী) : ঘূর্নিঝড় মহাসেনর তান্ডব শেষ হলেও গত চারদিনেও স্বাভাবিক হয়নি সমুদ্র উপকূলীয় কলাপাড়ার মানুষের জীবন যাত্রা। হাজার হাজার পরিবার গত চারদিন ধরে খোলা আকাশের নিচে বসবাস করলের তাদের কাছে পৌছেনি। সরকারী ভাবে উপজেলায় পাঁচ হাজার দুইশ ৪৮ পরিবার সম্পূর্ণ ক্ষতিগ্রস্থ্য এবং ৩৩ হাজার সাতশ ৭০ টি পরিবার আংশিক ক্ষতিগ্রস্থ্য হয়েছে। অথচ তাদের জন্য বরাদ্ধ করা হয়েছে মাত্র ৭০ হাজার ...বিস্তারিত

2013-05-19
আগৈলঝাড়ায় হত্যার ৫মাস পর কবর থেকে লাশ উত্তোলন। ময়না তদন্তের জন্য বরিশালে প্রেরণ।
এফএনএস (এস এম ওমর আলী সানি; আগৈলঝাড়া, বরিশাল) : আগৈলঝাড়ায় রিক্সা চালক হত্যার ৫মাস পর ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে লাশ উত্তোলন করা হয়েছে। উত্তোলন করা লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার রতপুর ইউনিয়নের দত্তেরাবাদ গ্রামে ২০১২ সালের ২৪ ডিসেম্বর ফসল বিনষ্টের জের ধরে প্রতিপক্ষ আহমেদ সরদারের ছেলে মন্টু সরদার, মন্টু সরদারের ছেলে আলমগীর সরদার, কাশেম হাওলাদারের ছেলে কালাম হাওলাদার ও তার সহযোগিরা রিক্সা চালক ...বিস্তারিত

2013-05-19
কলাপাড়ায় সড়ক দূর্ঘটনায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তাসহ দুজন আহত।।
এফএনএস (মিলন কর্মকার রাজু; কলাপাড়া, পটুয়াখালী) :কলাপাড়া-আমতলী সড়কের রজপাড়া এলাকায় শনিবার রাত আটটার দিকে মোটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে ঝড়ে পড়ে থাকা গাছের সাথে ধাক্কা খেয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাতৃস্বাস্থ্য ভাউচার স্বীমের (ডব্লিউএইচও) কর্মকর্তা মো.মুশফিকুর রহমান ও মোজাহারউদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজের শিক্ষক মাইন উদ্দিন আহমেদ গুরুতর আহত হয়েছেন।
আহতদের প্রথমে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের চিকিৎসা দেয়ার পর মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত মুশফিকুর রহমানকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ ও পরে ...বিস্তারিত

 
 
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত